Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কাঁঠাল খেয়ে ভাই-বোনের মৃত্যু,এলাকায় শোকের ছায়া

print news

মোঃ জাকারিয়া হোসেন–নিজস্ব প্রতিবেদক◼️

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামাড়পাড়া মাহমুদপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুই শিশুর আকস্মিক মৃত্যু। স্থানীয় নুরুল হকের মেয়ে আছিয়া (৪) এবং ছেলে বাকিবিল্লাহ (২.৫) গত তিন দিন আগে খাওয়া কাঁঠাল ও মুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানায়, অসুস্থ হওয়ার পর তাদের দ্রুত খাজা ইউনুস আলী এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খাদ্য বিষক্রিয়ায় এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

পরিবার ও এলাকাবাসীও মনে করছেন, আগের দিনের ভাঙা কাঁঠাল খাওয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিয়ে এলাকার সচেতন নাগরিক ও ইউনিয়ন নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, বর্তমানে বর্ষা মৌসুমে খাদ্য নিরাপত্তা ও সাপের উপদ্রব নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কাঁঠাল খেয়ে ভাই-বোনের মৃত্যু,এলাকায় শোকের ছায়া

আপডেটের সময়: ০৮:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫