Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কালিয়াকৈরে বিশেষ অভিযানে দেড় লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

print news

মোঃ তাওহিদুল ইসলাম◾

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোরা ইউনিয়নের নিশিন্দাহাঁটা এলাকার কুড়াডাঙ্গা বিলসহ বিভিন্ন জলাশয়ে মৎস্য সংরক্ষণ ও উন্নয়ন আইনের আওতায় বিশেষ অভিযান চালিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত জালগুলো তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার আহমেদ। সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি ও উপজেলা ক্ষেত্র সহকারী মুসলিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযান শেষে নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ নিজ হাতে বিভিন্ন জলাশয়ে নতুন মাছের পোনা অবমুক্ত করেন। জলজ সম্পদের উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার লক্ষ্যে তিনি স্থানীয় এলাকাগুলোর বিল, জলাশয় ও খালে নিজ হাতে পোনা ছাড়েন।

ইউএনও কাওসার আহমেদ বলেন, “অবৈধভাবে মাছ আহরণ আমাদের প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে ফেলছে। তাই আমরা কঠোর অবস্থানে রয়েছি। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়গুলোতে নতুন পোনা মাছ ছেড়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাই।”

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি বলেন, “চায়না দুয়ারী জাল পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের জাল ব্যবহার রোধে আমরা নিয়মিত অভিযান চালাবো।”

স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে আরও সচেতন থাকার অঙ্গীকার করেছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কালিয়াকৈরে বিশেষ অভিযানে দেড় লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

আপডেটের সময়: ০১:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫