Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কাহালুতে প্রায় তিন শতাধিক বাড়ির দেয়ালে ও দরজায় পোস্টার লাগিয়ে চাঁদার দাবিতে সন্তান অপহরণের হুমকি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৪১৪ সময় দেখুন
print news

মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে গত শনিবার রাতে কোন এক সময় উপজেলার মুর ইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে প্রায় কয়েকটি পাড়ায় তিন শতাধিক বাড়ির দেয়ালে ও দরজায় পোস্টার লাগিয়ে চাঁদা দাবির ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক সহ বিষ্ণুপুর গ্রামের বিভিন্ন স্তরের মানুষ আতঙ্কিত গতকাল দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার এসপি সুদ্বীপ কুমার চক্রবর্তী এই গ্রামে পরিদর্শন করেন ।

ঐ চক্রটি পোস্টারে পরিবারের আয় অবস্থা ভেদে ২ শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে । আগামী ৬ অক্টোবর তারিখের মধ্যে টাকা দিতে হবে,সেই সাথে টাকা না দিলে তাদের সন্তানদের হারাতে হবে বলে ঐ পোস্টারে উল্লেখ করে হুমকি দেয়া হয়। এঘটনায় ঐ এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও বাড়িওয়ালার মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাহালু থানা পুলিশ সদস্যের একটি টিম বিষ্ণুপুর গ্রামে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত রয়েছে । এঘটনায় সোমবার দুপুরে মুরইল বিষ্ণুপুর গ্রামে পরিদর্শনে আসেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদ্বীপ কুমার চক্রবর্তী। এসময় তিনি বিষ্ণুপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী,অভিভাবক সহ বিভিন্ন স্তরের মানুষের খোঁজ খবর নেন ও তাদের সাথে কথা বলেন । এসময় তিনি সাংবাদিকদের ব্রিফিং কালে বলেন একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিত ভাবে এলাকায় আতঙ্ক ছড়াতে এ কাজ করেছেন। তিনি গ্রাম বাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ দেন। ছেলে মেয়েদের নির্ভয়ে স্কুলে পাঠাতে বলেন। স্বাভাবিক জীবনযাপনে আপনাদের কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিগন আপনাদের পাশে রয়েছেন । বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এ কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এসময় বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুর রশিদ ও দুপচাঁচিয়া আদমদিঘী সার্কেল কাহালু নন্দীগ্রাম এলাকার চলতি দায়িত্বরত পুলিশ অফিসার মোঃ নাজরান রউফ কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান, কাহালু থানা পুলিশ পরিদর্শক তদন্ত এবিএম ফিরোজ ওয়াহিদ,মুরইল ইউপি চেয়ারম্যান মাও আব্দুল জলিল সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকতা উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কাহালুতে প্রায় তিন শতাধিক বাড়ির দেয়ালে ও দরজায় পোস্টার লাগিয়ে চাঁদার দাবিতে সন্তান অপহরণের হুমকি

আপডেটের সময়: ০৭:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩