
কুষ্টিয়া সংবাদদাতা: ১০ মার্চ – রোজ,সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে, কুমারখালী সরকারী কলেজ ছাত্রদল নিজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে। কুমারখালী সরকারী কলেজ ছাত্রদল নেতা,আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথ কাপানো সাহসী এক জাতীয়তাবাদী আর্দশের সৈনিক, কুমারখালী সরকারী কলেজের মেধাবী ছাত্র, নিশান শেখ শাওন এর নেতৃত্বে মানববন্ধনে উপস্হিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমারখালী সরকারী কলেজ শাখার বিপ্লবী আহ্বায়ক রুবেল হোসেন সুজন, কুমারখালী উপজেলা ছাত্রনেতা মোঃ তাহসান আহমেদ লতিফ, কুমারখালী সরকারী কলেজ ছাত্রদল নেতা মোঃ আশরাফুল ইসলাম, মোঃ পলাশ হোসেন, মোঃ রিশান, মোঃ রকি সহ কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
কুমারখালী সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন সুজন বলেন, আমরা ছাত্রসমাজ ঐক্যবদ্ধ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে থাকবো, এবং মাগুরার ৮ বছরের মেয়ে আছিয়ার ধর্ষণ কারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কুমারখালী উপজেলা ছাত্রনেতা মোঃ তাহসান আহমেদ লতিফ বলেন, আজকের এই মানববন্ধন থেকে অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা কে জানাতে চাই, আমরা মাগুরার আছিয়ার ধর্ষণ কারীদের বিরুদ্ধে যুব ছাত্র সমাজ একত্রিত হয়েছি, দ্রুত এসব অপরাধীদের বিচার করতে হবে। তাদের সর্বোচ্চ সাজার দাবি জানাই, দ্রুত বিচার কার্যক্রম শেষ না করলে আমরা আবার ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসবো।
কুমারখালী সরকারী কলেজ ছাত্রদল নেতা নিশান শেখ শাওন বলেন,নারীদের সাথে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, আইনশৃঙ্খলা অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা মানববন্ধন থেকে মাগুরায় ধর্ষিত ৮ বছরের মেয়ে আছিয়ার বিচার দাবি জানাই, গ্রেফতার আসামীদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করে বাংলাদেশে এক দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে এমন কাজ করার সাহস যেনো কেউ না পাই। দ্রুত এদের বিচার না হলে আমরা যুব ও ছাত্র সমাজকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো, কুমারখালী সরকারী কলেজ ছাত্রদলের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষর্থীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে ।
প্রতিবেদকের নাম 

























