
মোঃ আয়াতুল্লাহ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালীতে বুয়েটের কৃতি শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন ও কবর জিয়ারত এবং নবনির্মিত কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৬মার্চ) সকাল ১১ টায় কুমারখালীর কয়া ইউনিয়ন রায়ডাঙ্গা গ্রামে ৬৯ লাখ টাকা ব্যায়ে এ কাজের উদ্বোধন করেন। বেলা ১১ টায় উপদেষ্টা আসিফ মাহমুদ রায়ডাঙ্গা ঈদগাহ ও কবরস্হানে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শহীদ আবরার ফাহাদ এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আরো উপস্হিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের এনডিসি ( যুগ্ম সচিব) মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কমার মৈত্র,শহীদ আবরার ফাহাদ এর বাবা মোঃ বরকত উল্লাহ, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুলায়মান শেখ প্রমূখ। এর পর বেলা ১২ টার দিকে আবরার ফাহাদ এর বাবা কে সাথে নিয়ে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেন,এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া , ৪০ কোটি ১ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক মানের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের কাজ শুরু হয় ২০২২ সালের ১৩ জানুয়ারী।
স্বৈরাচারী সরকার সারা বাংলাদেশের নিজেদের আত্মীয়স্বজন দের নামকরণের যে প্রতিযোগিতা ছিলো তারই অংশ হিসেবে শেখ কামালের নামকরণ করা হয় এটির, স্বৈরাচারী সরকারের পতন ও পলায়নের পর বাংলাদেশের স্বৈরশাসক ও ভারত বিরোধী আন্দোলনের প্রথম শহীদ কুষ্টিয়ার কৃতিসন্তান বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নামে নামকরণের সিদ্ধান্ত গ্রহন করে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার।
বুয়েটের শেরেবাংলা হলে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের একদল খুনি নেতাকর্মী। আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামী করে তার বাবা মোঃ বরকত উল্লাহ চকবাজার থানায় মামলা করেন। ইতিমধ্যে ঐ মামলার রায় হয়েছে, অনেক আসামী জেল থেকে পলাতক রয়েছে।
প্রতিবেদকের নাম 




















