
হাবিবুর রহমান–কুষ্টিয়া◼️
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির নতুন নেতৃত্বে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. বিল্লাল হোসেন।
শনিবার (৫ জুলাই) দৌলতপুর মডেল কলেজে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে বাচ্চু মোল্লা পেয়েছেন ৯২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল পেয়েছেন ৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন পেয়েছেন ৬৭৩ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান হাবলু মোল্লা পেয়েছেন ১৯৭ ভোট।
এছাড়া ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শের আলী সবুজ।
নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকারসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনের ফলাফলে প্রতিটি পদে পরিষ্কার ব্যবধানে বিজয়ী প্রার্থীরা নির্বাচিত হন। নির্বাচন চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 






















