Dhaka ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ক্ষেতলালে গরু বহনকারী ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

  • মোঃ আমজাদ হোসেন
  • আপডেটের সময়: ০২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ৩৭৩ সময় দেখুন
8 / 100 SEO Score
print news

মোঃ আমজাদ হোসেন,স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের ক্ষেতলালে গরুবাহী ট্রাকের ধাক্কায় খলিলুর রহমান ওরফে পঁচা (৪২) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছে।

নিহত অটোভ্যান চালক পঁচা ক্ষেতলাল পৌর মহল্লার পাইকপাড়া গ্রামের মৃত আছির উদ্দীন এর ছেলে। মঙ্গলবার সকাল ৮ টার সময় ক্ষেতলাল-বটতলী মহাসড়কের ইসলামপুর মোরে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫ টি গরু নিয়ে একটি ভটভটি ক্ষেতলাল-বটতলী মহাসড়কে বটতলীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ইসলামপুর মোরে একটি ব্যাটারি চালিত ইজি বাইককে অতিক্রম করতে গিয়ে ওই অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় মোহাম্মদ আলী ও আজাদুল জানান, গরু নিয়ে ভটভটি বটতলীর দিকে যাচ্ছিলো। কিছুটা সামনে হাতের বাম পাশে একটি ইজি বাইক ছিল এবং তার সামনে ছিল ওই অটোভ্যান সব কয়টা গাড়ি একই দিকে যাচ্ছিলো এমন সময় সামনে থাকা ভ্যানটির চালক হাত বাড়িয়ে সিগনাল দিয়ে তার গ্রামের দিকে ঘুরানুর সময় পিছনে থাকা ভটভটি ইজি বাইককে ওভারটেক করে সামনের দিকে যেতে চাইলে ভ্যানটিতে ধাক্কা লাগে। এই ঘটনায় ভ্যান চালকের কোন দোষ ছিল না স্থানীয় সূত্রে গেছে যে ভ্যান চালকটি অনেক আগে থেকেই সিগনাল দিয়েছিলো কিন্তু ওই গরুবাহী ট্রাকটি খুব স্পিডে ছিল ছিল।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র খলিলুর রহমান কাজী বলেন, নিহত পঁচা আমার ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত ঢাকায় থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন গত প্রায় দুই তিন মাস হচ্ছে এলাকায় এসে একটি অটোভ্যান নিয়ে চালাচ্ছেন। আজ সকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,
ঘাতক ভটভটি টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ক্ষেতলালে গরু বহনকারী ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

আপডেটের সময়: ০২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩