Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খুলনায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৭৬ সময় দেখুন
print news

◼️আসাদুর রহমান–খুলনা

খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার(১৯ আগষ্ট) সকালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনা মহানগর ও জেলা বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, যুবদল মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসীর মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিরাজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতি।

নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের অগ্রণী ভূমিকা রয়েছে। আন্দোলনের প্রতিটি ধাপে এ দলের নেতাকর্মীরা সাহসিকতার পরিচয় দিয়েছেন। তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের পাশে থাকবে।

শোভাযাত্রা ও আলোচনা সভায় খুলনা মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। পুরো আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খুলনায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেটের সময়: ০৬:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫