টাঙ্গাইল জেলা প্রতিনিধি:বাংলাদেশ’ পুলিশ সপ্তাহ ২০২৪ মূল প্রতিপাদ্য সামনে রেখে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৪ বার্ষিক পুলিশ প্যারেড শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবা-২০২৩ পদক পরিয়ে দেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়কে।
এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম মহোদয়, পুলিশ সদর দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















