Dhaka ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গাংনীতে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১৮৬ সময় দেখুন
print news

◼️মোহাম্মদ সান–মেহেরপুর জেলা

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক অভিযানে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় হেরোইন, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন অবৈধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৯-এস থেকে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। জেসিও-৯৫৪৩ নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ০.১০০ কেজি ভারতীয় হেরোইন, ৩.৮ কেজি গাঁজা, ৩৫ পিস ইয়াবা এবং ১৯২ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ২লাখ ৮১ হাজার ৪০০ টাকা বলে জানায় বিজিবি।এদিকে একইদিন ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৬ মূল থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থানে আরেকটি অভিযান চালানো হয়। নম্বর-৫২৮০৬ হাবিলদার মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় ২৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার টাকা।বিজিবি জানায়, দুইটি অভিযানে উদ্ধার হওয়া মাদকের মোট সিজার মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্যগুলো আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় জমা দেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গাংনীতে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার

আপডেটের সময়: ০৯:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫