
◼️আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন এম ইউছুপ ভুঁইয়া (চেয়ারম্যান)। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও প্রতিকূল পরিবেশে দলের নেতৃত্ব দিয়ে সংগঠনকে সক্রিয় রাখার ক্ষেত্রে তিনি প্রশংসিত হয়েছেন।
তিনি নিজস্ব উপার্জিত অর্থ ব্যয় করে দলের কর্মকাণ্ড ত্বরান্বিত করেছেন এবং বিগত সরকারের শাসনামলে রাজনৈতিক হয়রানিমূলক অধিকাংশ মামলার খরচ বহন করেছেন। মামলায় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পরিবারের খাবার, চিকিৎসা ও অন্যান্য খরচের দায়িত্ব নিয়েছেন তিনি। পাশাপাশি কারাবন্দি নেতাকর্মীদের জামিনে মুক্ত করতে নিয়মিত আদালতে গিয়ে আইনি খরচও বহন করেছেন।
দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও এম ইউছুপ ভুঁইয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি অসহায় ও হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখার খরচ, কন্যাদায়গ্রস্ত পরিবারের মেয়েদের বিয়ের খরচ বহন করেছেন। মসজিদ, মাদরাসা, এতিমখানা ও অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারেও তিনি সহযোগিতা করেছেন।
সমাজসেবা ও মানবসেবার কাজে নিবেদিত একজন জনদরদি নেতা হিসেবে এম ইউছুপ ভুঁইয়ার তুলনা তিনি নিজেই। স্থানীয়দের মতে, চন্দ্রগঞ্জের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে তাকে ঘিরেই ঐক্যবদ্ধ হচ্ছে সবাই। দলমত নির্বিশেষে জনতার স্বতঃস্ফূর্ত সমর্থন এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার জায়গা থেকে তিনি দলীয় মনোনয়ন নিশ্চিত করবেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতিবেদকের নাম 






















