
▪️নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর পরিচিত মুখ এইচ এম সাইফুল্লাহ রুবেল এখন সাধারণ মানুষের আস্থার নাম। দলের দুঃসময়ে, আন্দোলনের ময়দানে কিংবা নির্যাতনের সময়—সব জায়গাতেই নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে বহুবার গ্রেফতার, হামলা ও মিথ্যা মামলার শিকার হলেও কখনো পিছু হটেননি।
তরুণ বয়স থেকেই দলের হয়ে মাঠে সক্রিয় এই নেতা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ফলে তিনি এলাকায় এক সময় আতঙ্কের নাম হয়ে ওঠেন। তার নেতৃত্বে অনেক অনৈতিক কাজের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা তাকে সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল্লাহ রুবেল দলের তৃণমূল পর্যায়ে অত্যন্ত সক্রিয় একজন নেতা। তিনি নিয়মিত কর্মীদের খোঁজখবর রাখেন এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার কাজে অগ্রণী ভূমিকা রাখেন। দলের নেতা-কর্মীরা তাকে একজন অনেস্ট ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দেখে, যিনি কখনো ব্যক্তিস্বার্থ নয়, দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।
সাধারণ জনগণ ও সচেতন নাগরিকরা জানান, সাইফুল্লাহ রুবেল এমন একজন নেতা, যাকে সহজে দমিয়ে রাখা যায় না। তার প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। নীলফামারী-২ আসনে তার জনপ্রিয়তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, দলের আদর্শে অবিচল থেকে তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা সাইফুল্লাহ রুবেলের মতো নেতারাই ভবিষ্যতে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।
প্রতিবেদকের নাম 




















