Dhaka ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চিরনিদ্রায় অধ্যক্ষ আলাউদ্দিন, এলাকাবাসীর অশ্রু-বিধুর বিদায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৭৪ সময় দেখুন
print news

◼️মনির সরকার–চুনারুঘাট

হবিগঞ্জের চুনারুঘাটের শিক্ষাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন।

সোমবার (৪ আগস্ট) ভোরে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনি ইন্তেকাল করেন।

অধ্যক্ষ আলাউদ্দিন শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন একজন আদর্শ মানুষ, সমাজসেবক ও অভিভাবকসুলভ মুরব্বি। সদা হাস্যজ্জ্বল, নম্র ও মিষ্টভাষী এই মানুষটি জীবনের দীর্ঘ ৩৯টি বছর কাটিয়েছেন শিক্ষকতায়।

আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গঠন ও উন্নয়নে তার অবদান অবিস্মরণীয়। তার নেতৃত্বে প্রতিষ্ঠানে নির্মিত হয়েছে চারতলা বিশিষ্ট দুটি ভবন এবং একটি সুবিশাল বাউন্ডারি। প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা-অধ্যয়ন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তিনি নিরলস পরিশ্রম করেছেন।

তার স্ত্রী ফাতেমা বেগম একজন হেলথ ইন্সপেক্টর। একমাত্র ছেলে গাজিউর রহমান রাসেল প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার এবং একমাত্র কন্যা তানিয়া স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

অধ্যক্ষ আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সিলেট এমসি কলেজের ইকোনমিক্স বিভাগের সহযোগী অধ্যাপক জেবিন আক্তার। তিনি বলেন, “স্যারের সাহসী নেতৃত্ব এবং প্রেরণামূলক কথাবার্তা আমাদের জীবনের পথচলায় শক্তি যুগিয়েছে।”

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক রোজিনা আক্তার এবং সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান কলিও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার আসরের নামাজের পর আমুরোড ঈদগাহ ময়দানে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

শিক্ষা ও সমাজসেবার এক উজ্জ্বল প্রদীপ নিভে গেলেও অধ্যক্ষ আলাউদ্দিন স্যারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আমুরোডবাসীর হৃদয়ে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চিরনিদ্রায় অধ্যক্ষ আলাউদ্দিন, এলাকাবাসীর অশ্রু-বিধুর বিদায়

আপডেটের সময়: ১০:২১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫