Dhaka ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আমবাগান পাহারাদারের মর্মা*ন্তিক মৃ*ত্যু

print news

আব্দুস সবুর◾

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন রেলগেটের অদূরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত আব্দুল মোমিন শহরের বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুদিন আগে পেশা পরিবর্তন করে স্থানীয় একটি আমবাগানে পাহারাদারের কাজ করতেন। আমবাগানটি রেললাইনের সন্নিকটে হওয়ায় প্রায়ই তিনি রাতের বেলা রেললাইনের ধারে বসে সময় কাটাতেন।

রেলওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতেও তিনি প্রতিদিনের মতো আমবাগান পাহারায় ছিলেন। অতিরিক্ত গরমের কারণে হয়তো রেললাইনের পাশে বসে তিনি ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু বলেন, “প্রায়ই তিনি রেললাইনের পাশেই বসে থাকতেন। সম্ভবত ঘুমিয়ে পড়ার ফলে ট্রেন আসার শব্দ বুঝতে পারেননি। ট্রেনের ধাক্কায় কপালের বাম পাশে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”

মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেলওয়ে পুলিশ সকলকে নিরাপত্তার স্বার্থে রেললাইনের আশপাশে অবস্থান না করার আহ্বান জানিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আমবাগান পাহারাদারের মর্মা*ন্তিক মৃ*ত্যু

আপডেটের সময়: ০৯:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫