Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চুয়াডাঙ্গায় দুটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৩৬ সময় দেখুন
print news

মোঃ উজ্জ্বল রানা,
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে।  

গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের খবরে বেশ কিছু অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় বিক্রেতারা। অভিযানে প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, অদক্ষ ল্যাব টেকনিশিয়ান এবং ক্লিনিকের অপারেশন থিয়েটারের ফ্রিজে জীবনরক্ষাকারী (অজ্ঞানের) ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করার সময় গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ ও টেকনোলজিস্টের সার্টিফিকেট না থাকায় ৩০ হাজার টাকা ও মদিনা ক্লিনিকের অপারেশন থিয়েটারে জীবনরক্ষাকারী ৪০ অ্যাম্পুল সাক্সা ইনজেকশন মেয়াদোত্তীর্ণ হওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে আনারুল ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন প্যাথলজি ও চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, যারা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে তাদের বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন-চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুকসহ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চুয়াডাঙ্গায় দুটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আপডেটের সময়: ০৯:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪