Dhaka ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চুয়াডাঙ্গায় ১৫ মিলিমিটার বৃষ্টি,থামলেই বাড়বে শীত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ৩৭৮ সময় দেখুন
print news

মো: উজ্জ্বল রানা,জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই নেমেছে বৃষ্টি। বৃহস্পতিবার সকালে বর্ষণ কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গাসহ দেশের আট বিভাগের প্রায় সব স্থানেই কমবেশি হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আর দু-একদিন পরই দেশজুড়ে শীত নামবে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান দৈনিক ক্রাইম তালাশ কে বলেন, বৃষ্টির রেশ শুক্রবার নাগাদ থাকবে। শনিবার অবশ্য বৃষ্টি কমে আসবে। বৃষ্টির কারণে খানিকটা শীত অনুভূত হতে পারে।

তিনি আরও বলেন, বৃষ্টি চলে যাওয়ার পর দুদিন বাতাসে অনেকটা আর্দ্রতা থাকবে। তাই তাপমাত্রা তেমন কমবে না। তবে দুদিনের মধ্যে আর্দ্রতা হ্রাস পেলে সোমবার থেকে শীত কিছুটা বাড়তে পারে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চুয়াডাঙ্গায় ১৫ মিলিমিটার বৃষ্টি,থামলেই বাড়বে শীত

আপডেটের সময়: ১০:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩