Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৮৩ সময় দেখুন
print news

মোঃ উজ্জ্বল রানা,
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা:
নানা রকমের পিঠা নিয়ে চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বসন্ত বরণ ও পিঠা উৎসবের।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব উপলক্ষে বিভিন্ন বিভাগের স্টলগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ হাতে বাড়ি থেকে গ্রাম বাংলার নানা ধরনের পিঠা পুলি তৈরি করে নিয়ে এসেছে। সুজি, পাকান, পুলি, হাড়ি, চিতই, ডিম, মোয়া, ভাঁপাসহ নানা রকমের পিঠা বিক্রি হচ্ছে স্টলগুলোতে। দর্শনার্থীরা জানিয়েছেন পিঠার আকার ও স্বাদ বেশ ভালো।

বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, নিজ হাতে রাত জেগে পিঠা-পুলি,পায়েস তৈরি করে নিয়ে এসেছি। নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে পিঠা তৈরি করে নিয়ে এসেছি। সবাইকে পিঠা খাওয়াতে পেরে আমরা খুশি। উৎসব ও আয়োজনে কোনো কমতি নেই। শিক্ষকরাও সহযোগিতা করছেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন জানান, প্রতি বছর পিঠা উৎসব আয়োজন করা হয়। এতে থাকে নানা রকমের পিঠা। তবে এবার বসন্তবরণ ও পিঠা উৎসব একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের পরিবারের সহযোগিতায় এ পিঠা তৈরি করে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. মোফাজ্জল হোসেন বলেন, ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আয়োজনে কোনো কমতি আমরা রাখিনি। বাঙালির ঐতিহ্য তুলে ধরতেই এ উদ্যোগ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

আপডেটের সময়: ০৭:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪