
◼️আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে আগামী ৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পরিচিত নেতা আনোয়ার হোসেন বাচ্চু ছাতা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আনোয়ার হোসেন বাচ্চু রাজনৈতিক জীবনের সূচনা করেছেন ছাত্রদল থেকে। দীর্ঘ সময় ধরে তিনি দলের বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দলীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে রাজনৈতিক নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি, গ্রেফতার ও কারাবরণ সত্ত্বেও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন।
তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তিনি একজন সৎ, নিবেদিত ও ত্যাগী রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি বলেন, “আমি তৃণমূল কর্মীদের রাজনৈতিক শক্তি মনে করি। যদি সভাপতি নির্বাচিত হই, তবে সাংগঠনিকভাবে চন্দ্রগঞ্জ থানা বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করব।”
নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। কে সভাপতি পদে বিজয়ী হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। আনোয়ার হোসেন বাচ্চুর প্রার্থিতা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
প্রতিবেদকের নাম 

























