Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ছাত্রীর সাথে অশোভন আচরণ:সুনামগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে উত্তাল জনতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
print news

শফিকুল বারি- সুনামগঞ্জ◾

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা উত্তর জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ মে) সকালে এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে অভিভাবক ও এলাকাবাসী প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল করেন। পরে মঙ্গলকাটা বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী জাকির হোসেন এবং সঞ্চালনা করেন প্রভাষক খুরশেদ আলম।

বক্তারা বলেন, চলতি বছরের শুরুতে বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করা হয়। ওই সফরে শিক্ষক মনিরুজ্জামান ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি ছাত্রীদের জোর করে নাচতে বাধ্য করেন এবং তাদের শরীরে অবাঞ্ছিতভাবে স্পর্শ করেন।

এই ঘটনার প্রতিবাদে অভিভাবকরা সকালে বিক্ষোভ করেন এবং বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ ঘটনায় ৫ মে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে তদন্তে আসেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম, মনিরুজ্জামান এবং একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম। তারা জানান, সুষ্ঠু তদন্তের জন্য তাৎক্ষণিক তদন্ত স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে শিক্ষা সফরের নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও বহিষ্কারের দাবি জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ছাত্রীর সাথে অশোভন আচরণ:সুনামগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে উত্তাল জনতা

আপডেটের সময়: ০৯:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫