Dhaka ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জমি নিয়ে উত্তেজনা, এনসিপি নেতার নিরাপত্তা হুমকির মুখে

print news

এস আর সাকিল–নিয়ামতপুর(নওগাঁ)◼️

নওগাঁর নিয়ামতপুরে জমি দখলকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য আহম্মেদ আলী। মঙ্গলবার সকালে তিনি নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী আহম্মেদ আলী উপজেলার হাজীনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামের বাসিন্দা। তার দাবি, কুশমৈল মৌজায় তার মালিকানাধীন ২৩ একর ২ শতক জমি প্রতিবেশী জিদ্দার রহমান, শামসুল হক, ছায়েদের আলী, শহিদুল ইসলাম, আব্দুল খালেক, ওহেদ আলী, আব্দুল রশিদ, আব্দুল ছাত্তার, রাজ্জাক আলী ও ওজেদ আলী জোরপূর্বক দখল করে রেখেছেন।

তিনি অভিযোগ করেন, জমির কাগজপত্র দেখতে চাইলেও বিবাদীরা তা দেখাতে ব্যর্থ হন এবং উল্টো তাকে গালিগালাজ ও হুমকি প্রদান করেন। আহম্মেদ আলীর ভাষ্য, “তাদের কাছে কোন বৈধ কাগজপত্র নেই। অথচ তারা লাঠির জোরে জমিতে নামতে দিচ্ছে না। জমির সকল বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে।

অপরদিকে, বিবাদী শামসুল হকের দাবি, “আমরা ১৯৯৩ সাল থেকে এই জমি ভোগদখল করে আসছি। এই জমির উপর মামলা হয়েছিল, সেই মামলার রায় আমাদের পক্ষে এসেছে। জমির দলিলপত্র আমাদের কাছেও রয়েছে।

ঘটনার বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জমি নিয়ে উত্তেজনা, এনসিপি নেতার নিরাপত্তা হুমকির মুখে

আপডেটের সময়: ০৫:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫