Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ৬৭৭ সময় দেখুন
print news

সুমন,মোংলা থানা সংবাদদাতা:মোংলায় জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি।

রোববার (২১ জানুয়ারি) সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে হাসপাতালে আসা সকল রোগী এবং তাদের স্বজনদের নিয়ে প্রধান অতিথি হিসেবে এই সচেতনতামূলক সভার উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে এমপি হাবিবুন নাহার বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রাথমিক অবস্থায় স্তন ও জরায়ু মুখের সমস্যা চিহ্নিত করা গেলে প্রতিরোধ সম্ভব। দেশে প্রতি বছর হাজার হাজার নারী এ দু’টি ক্যান্সারে মারা যাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় সচেতনতা সৃষ্টি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন’র সভাপতিত্বে ও ডা. আফসানা নাঈমা হাসান’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, আগামী বুধবার (২৫ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগে ৩০-৬০ বছর বয়সী মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার স্ক্রীনিং পরীক্ষা ভায়া টেস্ট বিনামূল্যে করা যাবে। সবাইকে জাতীয় পরিচয় পত্রসহ এই সেবা নেবার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এ কর্মকর্তা।

এসময় আরো উপস্থিত ছিলেন ডা. নূরজাহান নিশাত ও ডা. সিরাজুম মুনিরা মিতুসহ আরো অনেকে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন

আপডেটের সময়: ০৭:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪