
◼️বিশেষ প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার(২০ আগষ্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলীয় নেতৃবৃন্দ।
এরপর সরকারি ডিগ্রি কলেজের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল ইসলাম ফরিদ, মোনাব্বেরুল ইসলাম, মিজানুর রহমান, চান বাদশা, নুর হোসেন মাস্টার, সাইফুল ইসলাম, পৌর যুব দলের আহ্বায়ক শেখ সাদী লাবলু, জিয়া মঞ্চের উপজেলা সদস্য সচিব তুহিনুর রহমানসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও এই দল গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রতিবেদকের নাম 

























