
সৈয়দ মিয়া- চট্টগ্রাম◾
চট্টগ্রাম মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোডে অবস্থিত দারুস সুন্নাহ রওশনিয়া মহিলা মাদ্রাসায় দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এবং মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে সেবার মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, মেয়েদের নাক-কান ছেদন, ওজন পরিমাপ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান। এছাড়া অসহায় রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজনে এলাকার প্রায় ৩০০ মানুষ সরাসরি চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।
এই উপলক্ষে আয়োজিত এক প্রীতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমীর মোঃ আবু মোকারম।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সংগঠক অ্যাডভোকেট মোঃ শাহেদ এবং চিকিৎসক ডা. এ কে বিশ্বাস।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রহিম বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ আলমগীর হোসাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোঃ আবুল হাশেম নোমান, গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডা. মোঃ সাইফুল ইসলাম, শিক্ষাবিদ মোঃ সাহিদুল ইসলাম, প্রাচিকসের সাবেক সাধারণ সম্পাদক ডা. মোঃ কামাল উদ্দিন, চিকিৎসক ডা. মোঃ মেহেদী হাসান, ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এবং মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট শিল্পী।
প্রধান অতিথি আবু মোকারম বলেন, “এই ধরনের মানবিক কার্যক্রম সমাজে আশার আলো জাগায়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ড ও ইউনিটে এমন উদ্যোগ আরও জোরালোভাবে বাস্তবায়ন করা হবে।”
চিকিৎসা ক্যাম্পটি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা ও উৎসাহ সৃষ্টি করেছে।
প্রতিবেদকের নাম 




















