
◼️খাইরুল ইসলাম–ঢাকা
সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থতা অনুভব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। পরে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমীরকে দেখতে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শীর্ষ নেতারা। দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইবনে সিনা হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী রেজাউল করীম আবরার।
তারা জামায়াত আমীরের পাশে কিছু সময় অবস্থান করেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার সুস্থতা কামনা করেন।
রাজনীতির ভিন্নমতের হলেও এই সৌজন্য সাক্ষাৎ দুই দলের নেতাদের মধ্যে পারস্পরিক সম্মান ও মানবিক সম্পর্কের একটি দৃষ্টান্ত হয়ে রইল।
প্রতিবেদকের নাম 






















