
◼️ফরিদ উদ্দিন– গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনায় মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
মৌন মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী সায়েদুল আলম বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইজউদ্দিন আহমেদ এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল।
মিছিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন। তারা দাবি করেন, গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে না। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রেরণা জোগাবে।
মৌন মিছিলে অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে তারা স্মরণ করেন আন্দোলনের পথিকৃতদের।
প্রতিবেদকের নাম 

























