
ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধিঃ শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলা কাংশা ইউনিয়নে বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে বিএনপির বিভিন্ন অংগসংঘঠনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত গণইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীবরর্দী/ ঝিনাইগাতী এলাকায় বার বার নির্বাচিত এমপি মাহমুদুল হক রুবেল। তিনি ঝিনাইগাতী উপজেলা বাসীর জনগণের উদ্দ্যেশ্য চাঁদাবাজী,বিভিন্ন অপকর্মের প্রতি কঠোর হুশিয়ারী প্রদান করেন এবং একে উপরের প্রতি আস্থা রেখে দলের গতিশীল বৃদ্ধি ও কাজ করার লক্ষে নির্দেশ প্রদান করেন।অপর দিকে ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম আহমেদ জীবন তার নিজ এলাকায় বৃহৎ পরিসরে গণইফতারের আয়োজন হওয়ায় বিএনপির বিভিন্ন অংগসংঘঠনের নেতা কর্মির প্রতি সাধুবাদ প্রকাশ করেন।
প্রতিবেদকের নাম 




















