Dhaka ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঝিনাইদহ-যশোর মহাসড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মানববন্ধন

print news

◼️ইব্রাহিম মিয়া–ঝিনাইদহ

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় হাজী মো. শহিদুল ইসলাম, ওবায়দুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন মিয়া, জালাল উদ্দীন ও আবু জাফরসহ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জমির মালিকরা অভিযোগ করেন, অধিগ্রহণ প্রক্রিয়ায় বৈষম্য সৃষ্টি হয়েছে। ৭ ধারা ও ৮ ধারার নোটিশ পাওয়ার পরও তাদের মতামত নেওয়া হয়নি। এতে প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। জমির মালিকরা বলেন, পুনঃতদন্ত করে বর্তমান বাজারদরের ভিত্তিতে জমি ও স্থাপনার মূল্য নির্ধারণ করতে হবে।

স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ক্ষতিগ্রস্তদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন প্রকল্প শুরু হওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি যেমন হরতাল, অবরোধ কিংবা প্রয়োজনে আত্মাহুতির পথ বেছে নিতে বাধ্য হবেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঝিনাইদহ-যশোর মহাসড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মানববন্ধন

আপডেটের সময়: ০৪:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫