Dhaka ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকসহ আটক দুই যুবকের কারাদণ্ড

print news

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়া গ্রামের তীরনই নদীর ব্রিজের নিচে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকসহ দুই যুবককে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক দুই যুবকের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আব্বাস আলী ও দুলাল চন্দ্র। আদালত আব্বাস আলীকে এক হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুলাল চন্দ্রকে ৫০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকসহ আটক দুই যুবকের কারাদণ্ড

আপডেটের সময়: ০৮:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬