Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ডিএমপির সঙ্গে জামায়াতের সমন্বয় বৈঠক, ১৯ জুলাই সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২০৪ সময় দেখুন
print news

দেলোয়ার খান–স্টাফ রিপোর্টার◼️

আগামী ১৯ জুলাই ২০২৫, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করছে। এই সমাবেশ ঘিরে নিরাপত্তা, যানবাহন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক দিক নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও জামায়াত নেতৃবৃন্দের মধ্যে এক সফল সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএমপি সদরদপ্তরে এই বৈঠক হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৭ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়, যার নেতৃত্ব দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রতিনিধি দলে আরও ছিলেন—ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. রেজাউল করিম, মো. দেলাওয়ার হোসেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন ও আবদুস সাত্তার সুমন।

ডিএমপির পক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশনস) জনাব নজরুল ইসলাম। বৈঠক পরিচালনা করেন যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহিদুল্লাহ। এছাড়া ডিএমপির ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সমাবেশের শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ‘আমরা ইতিবাচক আলোচনার মধ্য দিয়ে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে সমাবেশ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে।

তিনি বলেন, সমাবেশ ঘিরে যানজট এড়াতে ঢাকা ও বাইরের আগত যানবাহনের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণসহ অন্যান্য প্রস্তুতির বিষয়েও মতবিনিময় হয়েছে।

সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ সমাবেশ আয়োজনে সকল পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

ডিএমপির সঙ্গে জামায়াতের সমন্বয় বৈঠক, ১৯ জুলাই সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

আপডেটের সময়: ০৮:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫