Dhaka ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ডিজিটাল স্বপ্ন পূরণের পথে নরসিংদীর আইসিটি অলিম্পিয়াড

print news

◼️আলামিন– নরসিংদী

নরসিংদী ডিম হলিডে পার্কে রবিবার (২৪ আগষ্ট) অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত আইসিটি অলিম্পিয়াড, নরসিংদী ২০২৫। প্রযুক্তিনির্ভর শিক্ষার আলো ছড়িয়ে দিতে আয়োজিত এই মহোৎসব যেন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের এক অনন্য সোপান হয়ে উঠল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ। সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ রাশেদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক, নরসিংদী। উদ্বোধক হিসেবে ছিলেন মাহবুবুর রহমান মনির, পরিচালক নদী বাংলা গ্রুপ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক এবং পরিচালক, আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেড।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ তৈয়ব, উপদেষ্টা, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ; জনাব আব্দুল হান্নান, পুলিশ সুপার নরসিংদী; এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনুষ্ঠানস্থল ছিল শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক পার্টির সদস্য এবং গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখরিত।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষা খাতকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার ওপর জোর দেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ল্যাপটপ ও স্মার্টফোন, যা ভবিষ্যতে তাদের ডিজিটাল শিক্ষার স্বপ্নকে আরও শক্তিশালী করবে।

নরসিংদীর আকাশে আজ যেন নতুন স্বপ্নের রঙ ছড়িয়ে দিল এই আইসিটি অলিম্পিয়াড—যেখানে প্রযুক্তি আর শিক্ষার মেলবন্ধনে গড়ে উঠছে ডিজিটাল বাংলাদেশ গড়ার আগামী প্রজন্ম।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ডিজিটাল স্বপ্ন পূরণের পথে নরসিংদীর আইসিটি অলিম্পিয়াড

আপডেটের সময়: ০৭:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫