Dhaka ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ডিসেম্বরে হতে পারে নির্বাচন, আ.লীগ খেলায় নেই: প্রধান উপদেষ্টা

print news

খাইরুল ইসলাম- ঢাকা◾

চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্ট-এ প্রকাশিত এক সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ড. ইউনূস জানান, নির্বাচন জুনের পরে হওয়ার আলোচনা থাকলেও ডিসেম্বরে হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে তিনি নিজে এই নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্য দেননি।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “মূল্যস্ফীতি এবং ব্যাংক খাতকে আমরা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল এবং রাজনৈতিক অস্থিতিশীলতা রয়ে গেছে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে, যা নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরি করবে এবং ‘নতুন বাংলাদেশ’ গঠনে সহায়ক হবে।

তবে ঐকমত্য অর্জন সহজ হচ্ছে না। বিভিন্ন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মতবিরোধ রয়েছে। তৈরি পোশাক খাত নিয়ে কমিশন না থাকায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। নারী সংস্কার কমিশন গঠন এবং তার ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ ঘিরে ইসলামপন্থি দলগুলোর তীব্র বিক্ষোভ দেখা দেয়।

এছাড়া ১২ মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান ড. ইউনূস।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ডিসেম্বরে হতে পারে নির্বাচন, আ.লীগ খেলায় নেই: প্রধান উপদেষ্টা

আপডেটের সময়: ১১:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫