Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

তামাক চাষের কারণে উর্বরতা হারাচ্ছে জমি ফসল ঘাটতির আশঙ্কা

print news

মোঃ সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি:লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের কৃষক আনোয়ার (৪৭) বলেন, তামাক চাষে তাদের শ্রমিক মজুরি দিতে হয় না বরং সার কীটনাশকের খরচ বহন করে টোব্যাকো কোম্পানীগুলো, এতে আমাদের লাভ হয় বেশি। তাছাড়া এই বিষবৃক্ষ তামাক চাষে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর সময় ও শ্রম দিতে হয়। 
এছাড়া, জেলা কৃষি বিভাগ কৃষকদের এ বিষয়ে বেশি করে শাকসবজি, আলু, ধান ভূট্টাসহ অন্যান্য ফসলী জমিতে চাষাবাদে উদ্বুদ্ধ করার প্রচারণা একেবারে নেই বললেই চলে। আর যেগুলো পদক্ষেপ নিয়েছে তা খুব একটা কাজে আসছে না বলছে সচেতন মহল, দরকার জরুরি ও শক্ত পদক্ষেপ।
এ বিষয়ে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের  উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন জানান, তামাক চাষ তো নিষিদ্ধ না এতে আইনগতভাবে পদক্ষেপ‌ও নেয়ার কোনো সুযোগ নেই। তবে আমাদের জায়গা থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কৃষক এনামুল হক বলেন তামাক চাষ লাভজনক হওয়ায় আমার মত ইউনিয়নের আরো তিন হাজার কৃষক তামাক চাষের প্রতি আকৃষ্ট হয়েছে। বারঘড়িয়া গ্রামের কৃষক ইমদাদুল হক বলেন গত বছরের তুলনায় এ বছর দাম বেশি। জমির উর্বরতা নষ্ট হচ্ছে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কৃষক বলেন তামাক তোলার পর একই জমিতে ধান উৎপাদন হওয়ায় আমরা তামাক চাষের প্রতি আগ্রহী। জমির উর্বরতা প্রসঙ্গে তিনি বলেন অতিরিক্ত সার প্রয়োগ করার কারণে তেমন কোন ক্ষতি নেই বললেই চলে। আদিতমারী কৃষি অফিসের কর্মকর্তা ওমর ফারুক বলেন গত বছরের তুলনায় এবছর তামাকের চাষ তুলনামূলকভাবে কম । আমরা কৃষি অফিস থেকে কৃষকদেরকে আপ্রাণ চেষ্টা করে বুঝাতেও সক্ষম হচ্ছি না তামাক চাষের ক্ষতিকর দিকগুলণ সম্পর্কে। একমাত্র সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ ছাড়া তামাক চাষ রোধ করা সম্ভব নয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

তামাক চাষের কারণে উর্বরতা হারাচ্ছে জমি ফসল ঘাটতির আশঙ্কা

আপডেটের সময়: ০৭:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪