
◼️দেলোয়ার খান–স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় তাকে দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও হাবিব উন-নবী খান সোহেল।
সাক্ষাৎকালে তারা ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতা পৌঁছে দেন নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
সাক্ষাৎ শেষে নেতারা বলেন, “আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ— ইনশাআল্লাহ।”
প্রতিবেদকের নাম 


























