
মোঃ শেখ ফরিদ উদ্দিন মাসুদ–গাজিপুর জেলা◼️
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাসস্ট্যান্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। বিশেষ অতিথি ছিলেন মোঃ মজিবুর রহমান, সাবেক পৌর মেয়র ও সদস্য, নির্বাহী কমিটি, বিএনপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হুমায়ূন কবির খান, সহ-শ্রম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন, সাবেক সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং মো সাইজুউদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি। কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কিছু মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ, সজাগ ও সচেতন থেকে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানান এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 






















