Dhaka ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

তীব্র তাপদাহে অতিষ্ঠ ভালুকার জনজীবন

print news

তাপস কুমার,ভালুকা প্রতিনিধি:তীব্র তাপদাহ আর গরমে অতিষ্ঠ ভালুকা উপজেলার জনজীবন।
প্রচন্ড তাপ মাত্রার কারণে বেশ কিছুদিন যাবত তাপদাহের কবলে পুড়ছে ভালুকা ও আশপাশের অঞ্চলের মানুষগুলো। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষের জনজীবন ওষ্ঠাগত। বৈশাখ মাস পড়লেও গত কয়েকদিন যাবত বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরতাপে ঘর থেকে বের হতে হিমশীম খাচ্ছে শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছাঁয়াতলে। 
আর অতিরিক্ত গরমে শরীরকে একটু শীতল করতে বিভিন্ন শরবত ও ঠান্ডা পানীয়র খোঁজে তৃষ্ণার্ত মানুষ ব্যাকুল হয়ে ছুটছে। এ তাপদাহ আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভালুকা উপজেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮/৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। গ্রীষ্মের এই তাপদাহ মানুষের মধ্যে তৈরি করেছে ব্যাপক অস্বস্তি। গরমে হাঁসফাঁস করছে মানুষসহ সকল প্রাণী। গরম আবহাওয়ায় সাধারণ মানুষের  দম যায় যায় অবস্থা। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসলিমা খাতুন বলেন এই ভেপসা গরমে ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়েছে। সাধারণত ডিহাইড্রেশন, জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তাই এসময় পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি, ডাবের পানি পান করতে হবে এবং অপ্রয়োজনে এই ভেপসা গরমের মধ্যে ঘরের বাহিরে না যাওয়াটাই উত্তম।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

তীব্র তাপদাহে অতিষ্ঠ ভালুকার জনজীবন

আপডেটের সময়: ০৪:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪