Dhaka ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

print news

◼️আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়ে এ্যানির আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন জানান, আদালত বলেছেন প্রসিকিউশন এ্যানির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ফলে তাকে মামলার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

মামলার দীর্ঘ প্রক্রিয়ায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে বাদীসহ মোট নয়জন প্রসিকিউশন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এ মামলায় ২০১৬ সালের ২৪ মে একই আদালত অভিযোগ গঠন করেন। পরে এ্যানি হাইকোর্টে একটি রিট দায়ের করলে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। সেইসঙ্গে রুল জারি করে এ্যানিকে কেন অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চান আদালত।

দীর্ঘ শুনানির পর ২০১৯ সালের ১৪ মে হাইকোর্ট মামলাটির কার্যক্রম আবার শুরু করার নির্দেশ দেন নিম্ন আদালতকে।

এর আগে, ২০১৪ সালের ৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক মনজুর মোর্শেদ রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ১ কোটি ৪০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেন এবং বৈধ আয়ের উৎস দেখাতে ব্যর্থ হন।

এছাড়া, তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়।

তথ্যমতে, ২০১৩ সালের ৩০ জুন এ্যানির দাখিল করা আয়কর বিবরণীতে তার সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা, যা ২০১৪ সালের ১৫ এপ্রিল দুদকে দাখিলকৃত বিবরণীতে বেড়ে দাঁড়ায় ৩ কোটি ২৫ লাখ টাকায়।

মাত্র ১০ মাসের ব্যবধানে ১ কোটি ৪৮ লাখ টাকার সম্পদ কীভাবে অর্জিত হলো, সে বিষয়ে ব্যাখ্যা দিতে পারেননি বলে মামলায় উল্লেখ ছিল।

তবে দীর্ঘ আইনি লড়াই শেষে এদিন আদালতের রায়ে খালাস পেলেন সাবেক এই সংসদ সদস্য।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আপডেটের সময়: ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫