
মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার ২০শে মে দিবাগত রাতে অভিযান চালিয়ে দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান মহলদার (৪৫)কে তার বোনের বাড়ি থেকে আটক করেছে। আটককৃত মোঃ আমিনুর ইসলাম মহলদার দুপচাঁচিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মহলদারপাড়া মহল্লার মৃত- ওসমান আলী মহলদার এর ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম মহলদারকে আটক এর বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলায় তাকে আটক করা হয়েছে। আটককৃত আমিনুরকে ২১মে বুধবার দুপুরে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















