Dhaka ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দুর্গাপুরে এনসিপি: সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৩২ সময় দেখুন
print news

◼️মোশারফ হোসেন–নেত্রকোণা

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌরশহরের জজ কোর্ট এলাকা থেকে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ্ হায়দার উপস্থিত দলীয় নেতাকর্মীদের মাঝে এই কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন।

সাইফুল্লাহ্ হায়দার বলেন, এনসিপি বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য নির্ভরযোগ্য কেন্দ্রবিন্দু হবে। সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। কেউ যদি নির্যাতনের শিকার হয়, আমরা তার পাশে থেকে দ্রুত ও সঠিক সমাধান নিশ্চিত করব। সাধারণ মানুষের আস্থার শেষ ভরসা এনসিপিই হবে।

তিনি আরও বলেন, যারা এনসিপির মাধ্যমে চাঁদাবাজি ও দুর্নীতিতে লিপ্ত হতে চান, তাদের জন্য আমাদের দরজা বন্ধ। এনসিপিতে এমন সদস্যদের কোনো স্থান নেই। যারা দলের পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চাইবেন, তারা আমাদের অংশ নয়। দুর্গাপুরের এই দলীয় কার্যালয় উপজেলাবাসীর সব ধরনের সমস্যার সমাধানের মূল কেন্দ্র হয়ে উঠবে। এনসিপি দেশের সকল অঞ্চলে বিস্তৃত হচ্ছে এবং সবাইকে ন্যায় ও সমতার পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রফিকুল ইসলাম আইনী, কলমাকান্দা উপজেলা সমন্বয়ক আহমেদ সফি, দুর্গাপুর উপজেলা সমন্বয়ক রেজাউল করীম মাসুম, উপজেলা কমিটির সদস্য মামুনুর রশীদ খান, সালমান হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দুর্গাপুরে এনসিপি: সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি

আপডেটের সময়: ০৯:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫