Dhaka ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দুর্নীতির মুখোশ ফাঁস করায় সাংবাদিককে ‘মেরে ফেলার’ হুমকি, থানায় জিডি

print news

নিজস্ব প্রতিবেদক◾

নওগাঁর নিয়ামতপুরে এক সংবাদকর্মীর ওপর হামলার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, “দৈনিক বাংলাদেশ সমাচার”, “নর্থ নিউজ ডট লাইভ”, “দৈনিক ক্রাইম তালাশ” ও “দুরন্ত টিভি”র প্রতিনিধি এস আর সাকিলের ওপর হামলার চেষ্টা চালানো হয়।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দাদরইল (মহাপাড়া) এলাকায় আহমেদ নামের এক ব্যক্তির দোকানে বসে থাকার সময় হঠাৎ করে বিএনপি কর্মী মিঠনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলার চেষ্টা চালায়। তারা এস আর সাকিলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি পূর্বে প্রকাশিত একটি সংবাদের জন্য হুমকি ও চাপ প্রয়োগ করে।

উল্লেখ্য, সাংবাদিক এস আর সাকিল গত ২৫ মে “নিয়ামতপুরে বন বিভাগের গাছ মিলেমিশে বিক্রি করলেন নিষিদ্ধ আ.লীগ-বিএনপি কর্মী ও ইউপি সদস্য, প্রশাসন নিরব” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এতে স্থানীয় প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে ওঠে।

সাংবাদিক এস আর সাকিল বলেন, “হামলাকারীরা আমাকে সংবাদটি ডিলেট করতে বিভিন্নভাবে চাপ দেয়। এমনকি প্রকাশ না করলে মেরে ফেলার হুমকি দেয়।”

ঘটনার পর তিনি নিরাপত্তার স্বার্থে নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, “ঘটনার বিষয়ে আমরা সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

সাংবাদিক মহলে এই ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দুর্নীতির মুখোশ ফাঁস করায় সাংবাদিককে ‘মেরে ফেলার’ হুমকি, থানায় জিডি

আপডেটের সময়: ০১:১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫