Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দোকানের সামনে ভ্যান চালককে পেটালো ব্যবসায়ী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৮০ সময় দেখুন
print news

◼️এস আর সাকিল–নিয়ামতপুর(নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুরে ভ্যান চালককে হার্ডওয়ার ব্যবসায়ীর মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার(১১ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে নিয়ামতপুর বাজারের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অটো ভ্যান চালক শাকিল জানান, তিনি দোকানের সামনে গ্যাস সিলিন্ডার নিতে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন হার্ডওয়ার ব্যবসায়ী এমদাদুল হক ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং এলোপাতাড়ি মারধর করেন। মারধরের সময় বাঁশের লাঠি দিয়ে তার নাকের ওপর আঘাত করে নাক ফাটিয়ে দেন, কাপড় ছিঁড়ে ফেলেন এবং শ্বাসরোধের চেষ্টা করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। মারধরের পর থেকে এমদাদুল হক শাকিলকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, যার কারণে শাকিল নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হার্ডওয়ার ব্যবসায়ী এমদাদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দোকানের সামনে ভ্যান চালককে পেটালো ব্যবসায়ী

আপডেটের সময়: ০৮:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫