Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

print news

◼️মোস্তফা মিয়া–নরসিংদী সদর

নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। রোববার রাত নাগাদ বিএনপির দুই গ্রুপ—মোসাদ্দেক ও লালু মেম্বারপন্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা অভ্যন্তরীণ বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত। রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে অল্প সময়ের মধ্যে আবারও তারা regroup হয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। পাশাপাশি পথচারী, দোকানপাট ও গাড়িবহর হামলার শিকার হয়। পাঁচদোনা মোড় থেকে জেলখানামোড় হয়ে মাধবদী পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আতঙ্কে চারপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়রা ঘরে অবস্থান নিতে বাধ্য হন।

এর আগে একই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই বারবার এই সংঘর্ষের ঘটনা ঘটছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

আপডেটের সময়: ১২:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫