Dhaka ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • ৩৫৯ সময় দেখুন
print news

নরসিংদী (সদর) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে ১ জন চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। শুক্রবার সকালে বেলাব উপজেলার জঙ্গুয়া-নোয়াকান্দি নতুন বাজার এলাকায় এ দুর্ঘঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক, ফায়জুর রহমান (৪০) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ছৌয়াব আলী ছেলে। গুরুতর আহত ওই ট্রাকের চালকের সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট ও ফিড বোঝাই দুটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। প্রবল বৃষ্টিতে বেলাবো উপজেলার নতুন বাজার এলাকায় পৌছামাত্রই সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পিছনের মালবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রাক দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটির চালক ভেতরে আটকা পড়লে ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত ওই ট্রাকের চালকের সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকায় হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার এবং ট্রাক দুটো জব্দ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, মহাসড়কে সিএনজিসহ নিষিদ্ধ যানবাহন পুলিশের সামনেই চলাচল করে আসছে। অবৈধ যানবাহন চলাচলের কারণেই প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। কিছুদিন পর পর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো আ: রাজ্জাক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাক দুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

আপডেটের সময়: ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩