
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা মূলক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও অংশ নিয়ে সাহসিকতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করেন।
দূর্যোগ ঝুঁকি হ্রাস ও বিপদ মোকাবেলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের কার্যক্রম জনগণকে দূর্যোগ মোকাবেলায় আরও সচেতন ও প্রস্তুত করে তুলবে।
রকুনুজ্জামান নাটোর জেলা 




















