Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নাদিরা ইয়াসমিনকে অপসারণ না করলে কঠোর আন্দোলন’—হেফাজতের হুঁশিয়ারি

print news

মোস্তফা মিয়া- নরসিংদী

ইসলাম অবমাননার অভিযোগে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখা।

২৫ মে, রবিবার সকাল ১১টায় নরসিংদীর শিক্ষা চত্বরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নরসিংদী সরকারি কলেজ গেটের সামনে অবস্থান নেয় এবং কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। এরপর মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং জেলা প্রশাসক বরাবর আরেকটি স্মারকলিপি প্রদান করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কর্মসূচিতে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। বিক্ষোভে বক্তারা বলেন, “নাদিরা ইয়াসমিন ইসলাম ও কোরআনের বিরুদ্ধে কটূক্তি করেছেন, অথচ এখনো নরসিংদীতে অবস্থান করছেন—এটা ঈমানী দায়ের প্রশ্ন। দ্রুত তাকে অপসারণ করতে হবে।”

হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বলেন, “নাদিরা ইয়াসমিন যদি মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে তওবা করেন, তবে আমরা তাকে ক্ষমা করতে পারি। অন্যথায় ঈদের পর তার অপসারণের দাবিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী জানান, “আমি ব্যক্তিগতভাবে বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। দ্রুতই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, এই ঘটনায় জেলার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নাদিরা ইয়াসমিনকে অপসারণ না করলে কঠোর আন্দোলন’—হেফাজতের হুঁশিয়ারি

আপডেটের সময়: ০২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫