Dhaka ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নানা সমঝোতার পর ঘোষণা হলো চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কমিটি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
print news

◼️এ.এম.আইয়ুব–চকরিয়া(কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শেষে অবশেষে কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ সমঝোতা ও নানা জটিলতার পর সভাপতি পদে প্রবীণ রাজনীতিক আলহাজ্ব এনামুল হক এবং সাধারণ সম্পাদক পদে এম মোবারক আলীর নাম ঘোষণা করা হয়।

২৩ আগস্ট অনুষ্ঠিত সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মোবারক আলীর নাম ঘোষণা করা হলেও সভাপতি পদ ঝুলে ছিল। অবশেষে মঙ্গলবার(২৬ আগষ্ট) বিকেলে কক্সবাজার শহরের একটি হোটেলে জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রার্থীরা সালাহউদ্দিন আহমদের সিদ্ধান্ত মেনে নিতে সম্মত হন। পরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনামুল হককে সভাপতি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা আহ্বান করলে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম মোবারক আলী।

দীর্ঘ প্রতীক্ষার পর নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে চকরিয়া উপজেলা বিএনপির নতুন দ্বিবার্ষিক কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নানা সমঝোতার পর ঘোষণা হলো চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কমিটি

আপডেটের সময়: ০৯:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫