Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নারায়ণগঞ্জে আর কে গ্রুপের বেতন ছাড়াই ছাঁটাই,প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ২৮৩ সময় দেখুন
print news

মোঃলিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় আর কে গ্রুপের কারখানায় বেতনভাতা না দিয়ে গণহারে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করে শ্রমিকরা।

জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও কাজে যোগ দিতে গিয়ে ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির সামনের মূল সড়কে অবস্থান নেন তারা। পাওনা পরিশোধ না করে ঈদের আগে হঠাৎ করে ছাঁটাইয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে তারা।

আন্দোলনরত একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন বেতন কাঠামোতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ তাদের কারখানায় বেতনে কোনো শ্রমিক দিয়ে কাজ করাতে রাজি নয়। তাই কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন। এর জন্যে বেতনের শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। সামনে ঈদ। এর মধ্যে যদি বেতন-বোনাস না পরিশোধ করে ছাঁটাই করে তাহলে তাদের পরিবার-পরিজন নিয়ে পথে বসা ছাড়া উপায় নেই বলেও জানান তারা।

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এসময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। শ্রমিকদের অবরোধ তুলে নিতে তাদেরকে অনুরোধ করলেও থামেনি তারা। একপর্যায়ে শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে আর কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিব আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার (এডি. ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান জানান, আর কে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিল। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে। তারা রাস্তা অবরোধ করেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নারায়ণগঞ্জে আর কে গ্রুপের বেতন ছাড়াই ছাঁটাই,প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেটের সময়: ১০:৫১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪