Dhaka ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পাইকগাছায় বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনার আদালতে মামলা

  • এম জালাল উদ্দীন
  • আপডেটের সময়: ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ৩২৩ সময় দেখুন
8 / 100 SEO Score
print news

এম জালাল উদ্দীন,খুলনা:খুলনার পাইকগাছার গদাইপুর গ্রামের বিশ্বরঞ্জনের বাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।

২৩ নভেম্বর বৃহষ্পতিবার বিশ্বরঞ্জনের স্ত্রী সরস্বতী চৌধুরী বাদী হয়ে সহিল উদ্দীন গাজীকে ১নং আসামী সহ ১৩ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেছে। মামলা নং- সিআর ১৬৮০/২৩। মামলার আইনজীবী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল জানান,মামলায় আদালত থানার ওসি-কে মামলাটির তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য তদন্তভার দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, বিশ্বরঞ্জন চৌধুরীর সাথে আসামীদের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যা আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং- সিআর ৪১৪/২৩। আসামীগণ পূর্ব পরিকল্পিত বেআইনী ভাবে বিশ্বরঞ্জনের জমি দখল করার জন্য ১৮ নভেম্বর শনিবার দিবাগত ভোট ৫টায় তার বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিলে সরস্বতী ও বিশ্বরঞ্জনকে বেধড়ক মারপিট করলে তারা ঘটনাস্থল থেকে সরে এসে থানা পুলিশের সহায়তার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকে। এর মধ্যে নজরুল গাজীর নির্দেশে মঞ্জুরুল গাজী ও সহিল উদ্দীন গাজী ঘরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে বাদী ও স্বাক্ষীদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে দেয়। এঘটনায় ক্ষতিগ্রস্ত বিশ্বরঞ্জনের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। বাদী জানায়, যে কোন সময় আসামীরা তাদের বাড়ী ঘর দখল করবে বলে হুমকি দিচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পাইকগাছায় বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনার আদালতে মামলা

আপডেটের সময়: ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩