
কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পান্টি গ্রামে অবস্হিত সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আন নূর সেবা সংস্থার উদ্যোগে পান্টি ভায়া রামদিয়া সড়কের ০.৫ আধা কি.মি. রাস্তার সংস্কারণ কাজ করা হয়। ২১ মার্চ রোজ: শুক্রবার ফজরের নামাজের পর আন নূর সেবা সংস্থার প্রায় ১০০ সদস্য তাদের সামাজিক কাজের অংশ হিসেবে দীর্ঘ দিনের জরাজীর্ণ ভাংগা খানা খন্দ রাস্তার সংস্কার কাজ শুরু করেন।এই রাস্তা দিয়েই পাশ্ববর্তী বাগুলাট,চাঁদপুর, চাঁপড়া ইউনিয়নের প্রায় ২৫/৩০ টি গ্রামের কয়েক হাজার মানুষের পান্টি বাজারে যাতায়াতের প্রধান সড়ক। রাস্তা সংস্কারণ কাজে উপস্থিত ছিলেন, আন নূর সেবা সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হাবিবুল্লাহ, নূর আলম, মিজানুর রহমান। আন নূর সেবা সংস্থার সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি মোঃ ইয়াকুব আলী সহ সাধারণ সম্পাদক এনামুল হক জায়েদ ( বাবু), তালহা জোবায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ, অর্থ সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক সুজন আহমেদ, প্রচার সম্পাদক রহমত আলী, শিক্ষা সম্পাদক আশরাফুল ইসলাম, মানবসম্পদ সম্পাদক আব্দুস সামাদ, সমাজসেবা সম্পাদক মোঃ বাচ্চু, সহ সমাজসেবা সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, তথ্য প্রযুক্তি সম্পাদক কামরুজ্জামান হিমেল, মোঃ সাকিবুল, সহ অর্থ সম্পাদক মোঃ জামির, ক্রীড়া সম্পাদক আব্বাস আলী, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সহ আন নূর সেবা সংস্থার সকল সদস্য বৃন্দ। কাজ চলমান সময়ে এলাকাবাসীর কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়।
আন নূর সেবা সংস্থার সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন,আমরা এলাকার মানুষের সাথে নিয়ে এরকম সেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
আন নূর সেবা সংস্থার সভাপতি আব্দুস সালাম বলেন, আমরা আমাদের সংগঠনের সদস্যদের সাথে নিয়ে সামনের দিনে এমন সেবা মূলক কর্মসূচি আয়োজন করবো এবং সকলকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবো।
আন নূর সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন বলেন, একটি সুন্দর সমাজ বির্নিমানে এবং যুব সমাজকে ভালো কাজের প্রতি আকৃষ্ট করার জন্য আন নূর সেবা সংস্থা কাজ করছে।
আন নূর সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ বলেন, একটি সুন্দর ভ্রাতৃত্ব বন্ধন সমাজ গঠনের লক্ষে, ও বর্তমানের মাদক,নেশার ভয়াবহতা থেকে যুব সমাজ কে রক্ষা করার জন্য বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক, শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে সামাজিক কাজ করছে সেচ্ছাসেবী সংগঠন আন নূর সেবা সংস্থা। আমাদের এই কাজকে বড় পরিসরে অগ্রসরের জন্য সকলের ঐক্যবদ্ধতা ও সহযোগিতা কামনা করছি
সাক্ষাৎকারে, ভ্যান চালক মোঃ ইমদাদুল বলেন, দীর্ঘ দিন এই রাস্তা ভাংগা অবস্হায় থাকায় আমাদের ভ্যান নিয়ে চলাচলে অনেক সম্যসা হতো, আজকে সকালে রাস্তা দিয়ে আসার সময় দেখি কাজ হচ্ছে জানতে পারলাম আন নূর সেবা সংস্থার উদ্যোগে কাজ করা হচ্ছে, দীর্ঘ দিনের সম্যসা দূর হবে আমাদের যাতায়াতের আর সম্যসা হবেনা, তাদের এই উদ্যোগ দেখে আমি নিজেও কাজে অংশগ্রহণ করি।
পথচারী, মোঃ ইউনুস আলী বলেন, আমরা অনেক দিন রাস্তার খারাপ অবস্থা দেখছি অনেক সময় দূর্ঘটনা ঘটছে আজকে বাজারে আসার সময় দেখি কাজ হচ্ছে রাস্তার, শুনতে পেলাম আন নূর সেবা সংস্থার উদ্যোগে কাজ করা হচ্ছে তাদের জন্য দোয়া করি এমন একটি সুন্দর কাজ করার জন্য।
প্রতিবেদকের নাম 




















