Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেফতার

print news

◼️গোলাম রব্বানী–তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন এক স্বামী। শনিবার সকাল ৮টার দিকে জালালপুর ইউনিয়নের জেঠুয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ তৃষা আক্তার (৩১) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একজন মাঠ সংগঠক (সিডিএ, দাবি) হিসেবে কর্মরত। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার আ. করিমের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি গ্রামের মৃত আ. সালাম ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তৃষা ও মফিজুল তালা উপজেলার জেঠুয়া পূর্বপাড়ায় বাবলুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। পরকীয়ার অভিযোগ নিয়েও দুজনের মধ্যে সম্পর্ক অবনতি ঘটে। ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মফিজুল ধারালো অস্ত্র দিয়ে তৃষাকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তৃষাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত মফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেফতার

আপডেটের সময়: ১০:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫