Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থার করা হবে – ধর্ম উপদেষ্টা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৭ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা দুটিতে নব-নির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বিকাল ৩টায় বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং বিকাল সাড়ে ৫ টায় লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, বাংলাদেশকে গোটা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চাই। সেজন্য সমাজে ইসলামি জ্ঞানের চর্চা ও প্রসার ঘটাতে হবে। নিয়মিত নামাজের মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে। হিংসা-বিদ্বেষ পরিহার করতে হবে কেননা হিংসুক জাতি কখনো বড় হতে পারে না। মডেল মসজিদে একসঙ্গে ৯৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আলাদা প্রবেশপথসহ ১২০ জন মহিলার নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের তৃতীয় তলায় পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের অজু ও নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। দোতলায় রয়েছে ৭ হাজার ৮০০ বর্গফুট আয়তনের নামাজের জায়গা ছাড়াও ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়। ইসলামিক ফাউন্ডেশনের অফিসসহ ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার, এতিমখানা, মৃতদেহ গোসলসহ ১৫টি কাজ এই মসজিদে সম্পন্ন করা যাবে। এত কিছু করার উদ্দেশ্য হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ পড়ে তোলা।

তিনি উপকূলীয় এলাকায় চারতলা বিশিষ্ট ১৬টি মসজিদ নির্মাণের কথা বলেন যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষজন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে। মসজিদে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সচেতন ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার আওতায় প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলেছে। বিভিন্ন বিভাগের সংস্কার সম্পন্ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে ৬ মাস। এ ৬ মাসে ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনা হচ্ছে। ১৮ সালের একতরফা নির্বাচনের সঙ্গে জড়িত জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ওই নির্বাচনের সঙ্গে জড়িত পুলিশ সুপারদেরও অবসরে পাঠানো হবে। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মহোদয় মডেল মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষ প্রকল্পের পরিচালক মো: ফেরদৌস উজ-জামান, নাটোর জেলা পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সাদেক আহমেদ ও মোঃ সাজ্জাদুল হাসান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আলেম-ওলামা ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থার করা হবে – ধর্ম উপদেষ্টা

আপডেটের সময়: ০৩:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫